সর্বশেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬
কখন রিটার্ন বা রিফান্ড পাবেন
- ভুল পণ্য পাঠানো হলে।
- পণ্য ক্ষতিগ্রস্ত বা নষ্ট অবস্থায় পেলে।
- পণ্যের মেয়াদ শেষ হয়ে থাকলে।
সময়সীমা
পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
কীভাবে জানাবেন
হটলাইনে ফোন করুন অথবা WhatsApp-এ অর্ডার নাম্বার ও পণ্যের ছবি পাঠান।
ডেলিভারি চার্জ কে বহন করবে
আমাদের ভুল বা পণ্যের ত্রুটির ক্ষেত্রে ফেরত ও নতুন পণ্য পাঠানোর খরচ ইকোরি বহন করবে। অন্য কারণে ফেরত নিলে ডেলিভারি চার্জ গ্রাহক বহন করবেন।
যা ফেরত নেওয়া হবে না
ব্যবহার করা বা খুলে ফেলা পণ্য, যদি না তাতে ত্রুটি থাকে।
রিফান্ড
যাচাইয়ের পর টাকা ফেরত অথবা পণ্য বদলে দেওয়া হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ফেরত দিতে সর্বোচ্চ ৭ কার্যদিবস লাগতে পারে।
